শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ৪:২৩ AM বাংলাদেশ
BD NEWS ROOM
ভাষা
★ আলোচিত: সর্বশেষবাংলাদেশদেশজুড়েঅর্থনীতিআন্তর্জাতিকখেলাধুলাচাকরিবিনোদনপ্রযুক্তি
LIVE
পায়রা নদীতে বেড়াতে এসে করুণ পরিণতি!আফ্রিকার নারী ফুটবলের নতুন রানি ক্যামেরুন
Sponsored

বিআরটিসি মহিলা বাস সার্ভিস “পিংক বাস” এ অস্থায়ী ভিত্তিতে নারী চালক নিয়োগ বিজ্ঞপ্তি (Walk in Interview)

Advertisement

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে নারীদের সার্বক্ষণিক নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) কর্তৃক মহিলা চালক ও মহিলা কন্ডাক্টর দ্বারা পরিচালিত শুধু নারী যাত্রীদের জন্য সম্প্রতি “মহিলা বাস সার্ভিস (পিংক বাস)” কার্যক্রমের শুভ উদ্ধোধন করা হয়েছে। উক্ত বাস সার্ভিসে অস্থায়ী ভিত্তিতে কিছু সংখ্যক নারী চালক নিয়োগ করা হবে। প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের শর্ত সমূহঃ

BDNEWSROOM.COM

১। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে ।

২। জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ/ জন্ম নিবন্ধন সনদ থাকতে হবে ।

৩। প্রার্থীর বয়স ২১ হতে ৩৫ বৎসরের মধ্যে এবং উচ্চতা সর্বনিম্ন ৫ ফিট হতে হবে।

৪। ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে/ বর্তমান ড্রাইভিং লাইসেন্সটি হেভী লাইসেন্স এ রুপান্তর করার সকল শর্ত পূরণ করতে হবে।

৫। আগামী ৩০/০৮/২৬খ্রিঃ (রবিবার), ৩১/০৮/২৬খ্রিঃ (সোমবার),  ০১/০৯/২৬ খ্রিঃ(মঙ্গলবার)- তিনদিন সকাল ৯ঘটিক হতে দুপুর ২ ঘটিকার মধ্যে জাতীয় পরিচয়পত্র/ জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও ড্রাইভিং লাইসেন্স এর মূল কপি সহ “বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইন্সটিটিউট, গাজীপুর” এ সশরীরে প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় (গাড়ি চালনা) অংশগ্রহণের জন্য উপস্থিত থাকার অনুরোধ করা হলো।

৬। প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রাপ্য হবেন না।  

নিয়োগ বিজ্ঞপ্তি

**প্রাথমিকভাবে নির্বাচিত মহিলা চালকগণ ৭ দিন হতে ২মাস ব্যাপী ভারী গাড়ি চালনার ফ্রি প্রশিক্ষণের সুযোগ পাবেন। প্রশিক্ষণকালীন সময়ে চালকদের থাকা, খাওয়া কর্পোরেশন বহন করবে। প্রশিক্ষণ শেষে, “রোড পার্ফরমেন্স টেস্ট” এ উত্তীর্ণ সাপেক্ষে কর্পোরেশনে প্রচলিত প্রশাসনিক ও আর্থিক বিধিমালায় অনুয়াযী, দৈনিক মজুরী ভিত্তিক চালক পদে নিয়োগ প্রাপ্ত হবে। কিন্তু চূড়ান্ত নিয়োগের পূর্বে কোনো রকম আর্থিক সুবিধাদি প্রাপ্ত হবেন না। ভবিষ্যতে বিআরটিসি’র স্থায়ী চালক পদে নিয়োগ প্রক্রিয়ায় যথাযথ শর্ত পূরণ সাপেক্ষে অগ্রাধিকার গণ্য হবেন।

যে কোনো প্রয়োজনেঃ ম্যানেজার ট্রেনিং, বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইন্সটিটিউট গাজীপুর, মোবাইলঃ ০১৬১৯-৪৫৭২৪৫ (হোয়াটসঅ্যাপ)।      

১ টি পছন্দ মন্তব্য নেই ১৯ বার পড়া হয়েছে
Comment

মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন