রোববার, ২৩ আগস্ট ২০২৬ ৯:১২ PM বাংলাদেশ
BD NEWS ROOM
ভাষা
★ আলোচিত: সর্বশেষবাংলাদেশদেশজুড়েঅর্থনীতিআন্তর্জাতিকখেলাধুলাচাকরিবিনোদনপ্রযুক্তি
LIVE
পায়রা নদীতে বেড়াতে এসে করুণ পরিণতি!আফ্রিকার নারী ফুটবলের নতুন রানি ক্যামেরুন
Sponsored

ঢাকা ময়মনসিংহ মহাসড়কে “নিরাপদ সড়ক র‍্যালি” উদযাপন করেন বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুর।

Advertisement

নিরাপদ সড়কের প্রত্যয়ে একসাথে—সচেতনতার পথে আমাদের অগ্রযাত্রা

১৭ আগস্ট ২০২৬ | বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুর

বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট ,গাজীপুর ও বাংলাদেশ রোড সেফটি প্রজেক্ট (BRSP)-এর উদ্যোগে সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরতে ঢাকা – ময়মনসিংহ মহাসড়কে , “নিরাপদ সড়ক র‍্যালি” অনুষ্ঠিত হয়।

র‍্যালির মাধ্যমে নিরাপদ সড়ক, দায়িত্বশীল ড্রাইভিং, ট্রাফিক আইন ও বিধিবিধান মেনে চলা এবং সড়কে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সচেতনতার বার্তা তুলে ধরা হয়। নিরাপদ সড়ক নিশ্চিতকরণে চালক, পথচারী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সাধারণ জনগণের সম্মিলিত দায়িত্বের বিষয়টিও বিশেষভাবে গুরুত্ব পায়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন ডিসি ট্রাফিকের প্রতিনিধি, গাজীপুর মহানগর; বিআরটিএ, গাজীপুর শাখার প্রতিনিধি; অত্র ট্রেনিং ইনস্টিটিউটের ম্যানেজার (ট্রেনিং); বিআরটিসির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং Bangladesh Road Safety Project (BRSP)-এর প্রশিক্ষণার্থীবৃন্দ।

নিরাপদ সড়ক শুধু একটি প্রত্যাশা নয়—এটি আমাদের সম্মিলিত দায়িত্ব।

০ টি পছন্দ মন্তব্য নেই ১ বার পড়া হয়েছে
Comment

মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন