হোমপেজ বিশ্বখবর মেয়ের মা হলেন ঐশ্বরিয়া

মেয়ের মা হলেন ঐশ্বরিয়া


পৃথিবীতে এসেছে এ বছরের সবচেয়ে আলোচিত শিশু বেবি বি। এখনো তার নাম ঠিক হয়নি। কিন্তু তার আগে থেকেই তাকে নিয়ে তোলপাড় পুরো ভারত জুড়ে। বয়স মাত্র কয়েক ঘণ্টা, কিন্তু এই এতটুকু মানুষটার পেছনে বাজিকররা ১৫০ কোটি রুপির বাজি ধরেছিল।

 

সাবেক বিশ্ব সুন্দরী এবং বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ১৬ নভেম্বর সকালে সেভেন হিলস হাসপাতালে এই কন্যা শিশুর জন্ম দেন। এরপর হাসপাতালে প্রথম শিশুটিকে দেখতে যান অভিষেকের ছেলেবেলার বন্ধু গোল্ডাই ভেল এবং তার স্ত্রী সোনালী।

নতুন মা ঐশ্বরিয়া রাই বচ্চন এবং তার কন্য সন্তান দু’জনেই সুস্থ আছেন এবং এখন তারা বিশ্রামে আছেন। বাবা হবার আনন্দে উচ্ছ্বোসিত পিতা অভিষেক বচ্চন এভাবেই তার মেয়ের শারীরিক অবস্থার খবর জানিয়েছেন টুইটারে।

অভিষেক তার টুইটে আরো লিখেছেন, ‘শুভাকাঙ্খি এবং যারা প্রর্থনা করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। ঐশ্বরিয়া এবং মেয়ে দু’জনেই বেশ ভালো আছে। এখন তাদের বিশ্রাম প্রয়োজন...’

যেকোনো ধরনের ঝুঁকি এড়াতে ঐশ্বরিয়া রাই চিকিত্সকের পরামর্শে গতকাল মঙ্গলবার মুম্বাইয়ের মারোলের সেভেন হিলস হাসপাতালে ভর্তি হন।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে ঐশ্বরিয়ার সঙ্গে রয়েছেন স্বামী অভিষেক বচ্চন, ঐশ্বরিয়ার বাবা কৃষ্ণরাজ ও মা বৃন্দা। এ ছাড়া শ্বশুর অমিতাভ বচ্চনও পুত্রবধূর পাশে আছেন। সেভেন হিলস হাসপাতালের সবচেয়ে উঁচুতলার একটি স্যুটে ঐশ্বরিয়া থাকবেন।

By A Web Design