হোমপেজ বিশ্বখবর বিদেশী সেনাদের ওপর নজর রাখছে ইরান

বিদেশী সেনাদের ওপর নজর রাখছে ইরান

 
 

১৩ ফেব্রুয়ারি: মধ্যপ্রাচ্যে বিদেশী সেনাদের ওপর নজর রাখছে ইরান। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি বলেন, “পারস্য উপসাগরের ওপর তার দেশের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং মধ্যপ্রাচ্যে বিদেশি সেনাদের গতিবিধির ওপর গভীর নজর রাখছে তেহরান”। রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।


ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি আজ তেহরানে আরো বলেছেন, “গোটা মধ্যপ্রাচ্য বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলের ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে”।


হরমুজ প্রণালি বন্ধ করে দেয়ার হুমকি থেকে ইরান সরে এসেছে বলে পশ্চিমা গণমাধ্যমে যে প্রচার চলছে তা নাকোচ করে দিয়ে জেনারেল ওয়াহিদি বলেন, “ইরান নিজের স্বার্থের কথা বিবেচনা করে (হরমুজ প্রণালি বন্ধ করার) নীতি নির্ধারণ করেছে এবং যখন প্রয়োজন মনে হবে তখন তা বাস্তবায়ন করা হবে”।

 
তেহরান কোন অবস্থায়ই নিজের মৌলিক অধিকারের ব্যাপারে ছাড় দেবে না বলে মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন,  ইরানকে আক্রমণ করা হলে সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে হরমুজ প্রণালি বন্ধ করে দেয়াসহ যে কোন পদক্ষেপ নিতে সরকার দ্বিধা করবে না।

 

By A Web Design