বিপিএলঃ দুরন্ত রাজশাহীর আরেকটি জয়
১৬ ফেব্রুয়ারি: প্রথম দুই ম্যাচের দুটিতেই হার। জোড়া হারকে পেছনে ফেলে গতকাল সিলেট রয়্যালসের বিপক্ষে জয়। মিরপুরে আজ আরেকটি জয়ের দেখা পেল মুশফিকুর রহিমের দুরন্ত রাজশাহী।
বিপিএলের দ্বাদশ ম্যাচে খুলনা রয়েল বেঙ্গলসকে ৬ উইকেটে হারিয়েছে রাজশাহী। টসজয়ী খুলনা প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪৫ রান তোলে। জবাবে ৫ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে রাজশাহী।
রাজশাহীর জয়ের কারিগর অধিনায়ক মুশফিকুর রহিম ও উদ্বোধনী ব্যাটসম্যান শাহজাইব হাসান। চতুর্থ উইকেটে এই দুজনের ৭৬ রানের জুটিতে জয়ের কাছাকাছি পৌঁছে যায় রাজশাহী। সাজঘরের ফেরার আগে শাহজাইব দলীয় সংগ্রহে যোগ করেন ৫২ রান। আর দলকে জয়ের বন্দরে নিয়ে ব্যক্তিগত ৪৭ রানে অপরাজিত থাকেন মুশফিকুর।
সংক্ষিপ্ত স্কোর:
খুলনা রয়েল বেঙ্গলস: ১৪৫/৭ (২০ ওভার)
সাকিব ৪৪, নাসির ২৪
রাজ্জাক ২৬/২
দুরন্ত রাজশাহী: ১৪৬/৪ (১৯.১ ওভার)
শাহজাইব ৫২, মুশফিকুর ৪৭*
সাকিব ৩৫/২
টস: খুলনা রয়েল বেঙ্গলস
ফল: রাজশাহী ৬ উইকেটে জয়ী।

