হোমপেজ রাজনীতি খালেদার ভাষা বস্তির ঝগড়াটে মহিলার মতো: হানিফ

খালেদার ভাষা বস্তির ঝগড়াটে মহিলার মতো: হানিফ

 
 

১৫ ফেব্রুয়ারি: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, খালেদা জিয়ার মুখের ভাষা বস্তির ঝগড়াটে মহিলার মুখের ভাষা মতোই।’’ তিনি খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন, ‘‘আপনি দুইবারের নির্বাচিত প্রধানমন্ত্রী। আপনার ভাষা ব্যবহারে সংযত হওয়া উচিত।’’

মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
তিনি খালেদা জিয়ার চাঁদপুরের বক্তব্যের জবাবে বলেন, ‘‘সরকারকে লেংড়া করে দিবেন বলেছেন, আমরা ভোট ডাকাতি করে সরকার গঠন করিনি। এই সরকারকে লেংড়া করা মানে এ দেশের জনগণকে লেংড়া করার হুমকি দেন। এদেশের জনগণের প্রতি আপনার কোনো দায়বদ্ধতা নেই।’’

তিনি খালেদা জিয়াকে বলেন, ‘‘কেমন সুখী সমৃদ্ধশালী দেশ আপনি গড়েছিলেন দেশের মানুষ সেটা জানে। ২০০১ থেকে ০৬ বাংলাদেশকে কারাগারে রূপান্তর করেছিলেন। আপনার স্মরণ করা উচিত কিভাবে আপনার পেটোয়া বাহিনী আমাদের নেতাকর্মীদের হত্যা করেছিল।’’
মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘‘আপনি সাংবাদিকদের কথা বলেন, আপনাদের সময় ১৪ জন সাংবাদিক নিহত হন।’’

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে বর্ধিত আরো বক্তব্য রাখেন দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, উপ দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস,  দলের মহানগর নেতা কামরুল ইসলাম, হাজী সেলিম, শাহে আলম মুরাদ প্রমুখ।

By A Web Design