হোমপেজ রাজনীতি আবদুর রাজ্জাকের ছেলে নাহিন আওয়ামীলীগের প্রার্থী

আবদুর রাজ্জাকের ছেলে নাহিন আওয়ামীলীগের প্রার্থী

 
 


১৩ ফেব্রুয়ারি: শরীয়তপুর-৩ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রয়াত নেতা আব্দুর রাজ্জাকের বড় ছেলে নাহিন রাজ্জাককে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সংসদীয় বোর্ড এ খবর জানিয়েছে।


রোববার রাতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সদস্যরা শরীয়তপুর-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে এ সিদ্ধান্ত নিয়েছেন।
 

আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের কেন্দ্রীয় নেতারা ১২ জন মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেন। দলের একটি সূত্র এ খবর নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগ সূত্রে জানা যায়, শরীয়তপুর-৩ আসনে আওয়ামী লীগের এমপি আব্দুর রাজ্জাক মারা যাবার পর আসনটি শূন্য হয়। এই আসনে আগামী ১৫ মার্চ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপনির্বাচনে প্রার্থিতা করার জন্য আওয়ামী লীগ রাজ্জাকের ছেলে নাহিন রাজ্জাককে মনোয়ন দিয়েছেন। ছাত্রলীগের সাবেক দুই সভাপতি এনামুল হক শামীম এবং বাহাদুর বেপারী মনোনয়ন চেয়েছিলেন।

কিন্তু আওয়ামী লীগের নীতি নির্ধারণী সদস্যরা আসনটি হারাতে চাননি বলে নাহিন রাজ্জাককে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন বলে সূত্রটি জানিয়েছেন।

 

By A Web Design