হোমপেজ রাজনীতি প্রধানমন্ত্রীর বক্তব্য দায়িত্বজ্ঞানহীন : মওদুদ

প্রধানমন্ত্রীর বক্তব্য দায়িত্বজ্ঞানহীন : মওদুদ

৩ফেব্রুয়ারি: চারদলীয় জোটের গণমিছিলে গুলিবর্ষণে চার নেতাকর্মী নিহত হওয়ার ঘটনায় বিএনপিকে দোষারোপ করে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

তিনি বলেন, দেরিতে হলেও স্বরাষ্ট্রমন্ত্রী চাঁদপুর ও লক্ষ্মীপুরে গণমিছিলে পুলিশের গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করে এর দায় স্বীকার করেছেন। অথচ প্রধানমন্ত্রী এজন্য বিরোধীদলীয় নেতাকে দায়ী করছেন।

শুক্রবার দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের হত্যা করে মামলা হামলা করে বিএপিকে ধ্বংস করা যাবে না। কোনো রাজৈতিক দলই এভাবে নির্যাতন করে হটানো যায়নি। বরং যারা নির্যাতন করেছে, তাদের পরিণতি খারাপ হয়েছে। আপনার যা করছেন এর পরিণামও শুভ হবে না।

মওদুদ বলেন, নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য গঠিত সার্চ কমিটি অসাংবিধানিক ও সাজানো নাটক। বিএনপি দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নিবে না।

তিনি বলেন, সরকার বিরোধী দলকে দমন করার জন্য অগণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ কর্মসুচি পালনে বাধা দিচ্ছে। কিন্তু মামলা দিয়ে এবং গুলি করে মানুষ হত্যা করে বিরোধী দলের আন্দোলনকে থামানো যাবে না।

By A Web Design