হোমপেজ জাতীয় পদ্মা সেতুতে দুর্নীতি হয়নি, দাবি অর্থমন্ত্রীর

পদ্মা সেতুতে দুর্নীতি হয়নি, দাবি অর্থমন্ত্রীর

 
 

ঢাকা (বিডিনিউজরুম ডটকম) : পদ্মা সেতু নির্মাণে এখন পর্যন্ত কোনো দুর্নীতি হয়নি বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘‘এখন পর্যন্ত ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসনের কাজ করা হয়েছে। আর এটা হয়েছে স্বচ্ছভাবে।’’

সম্প্রতি পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে অর্থায়ন স্থগিত করেছে বিশ্বব্যাংক। যদিও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বিশ্ব ব্যাংকের অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে বলে এর আগে উল্লেখ করেন।

পদ্মা সেতু প্রকল্প তদারকির জন্য প্রাক নির্বাচনী তালিকায় থাকা কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের দুর্নীতির তদন্তে বিশ্বব্যাংক কানাডা পুলিশকে অনুরোধ করলে পদ্মা সেতুতে দুর্নীতির বিষয়টি প্রকাশ পায়।

দেশের সর্ববৃহৎ নির্মাণ প্রকল্প পদ্মা সেতু তৈরিতে সবচেয়ে বেশি ১২০ কোটি ডলার ঋণ চুক্তি স্বাক্ষর করে বিশ্বব্যাংক। এছাড়া এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলার ঋণ দিচ্ছে।

উল্লেখ্য, ছয় দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৯০ কোটি ডলার।

 

 

 

By A Web Design