হোমপেজ অর্থনীতি দেশে মোবাইল ফোন তৈরি করা হবেঃ টেলিযোগাযোগমন্ত্রী

দেশে মোবাইল ফোন তৈরি করা হবেঃ টেলিযোগাযোগমন্ত্রী

 
 


২ ফেব্রুয়ারি: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু বলেছেন, আমরা দেশে ল্যাপটপ তৈরি করেছি। আগামীকে মোবাইল ফোন তৈরি করব। বিজয়ের মাসকে কেন্দ্র করে আজ থেকে বিদেশ থেকে আমদানিকৃত সব মোবাইল ফোনে বাংলা কি প্যাড থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এ ফোনে সব শ্রেণীর গ্রাহক সহজে ইন্টারনেট ব্যবহার করতে পারবে। মঙ্গলবার জাতীয় সংসদের লিখিত উত্তর দানের জন্য উত্থাপিত শহিদুজ্জামানের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মোশতাক আহমদ রুহীর সম্পূরক এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘‘আগামী ডিসেম্বরের মধ্যে আমরা দেশে ফোর-জি প্রযুক্তি চালু করব।’’

নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘‘অবৈধ ভিওআইপি ব্যবসার কারণে সরকার রাজস্ব হারাচ্ছে। অবৈধ ভিওআইপি ব্যবসা একবারে বন্ধ করা যাবেনা। তবে এ ব্যবসা সীমিত করার লক্ষ্যে শিগগিরই ভয়েক সার্ভিস প্রোভাইডার (ভিএসপি) লাইসেন্স ও বিভিন্ন ধরনের গেটওয়ে লাইসেন্স দেয়ার কার্যক্রম চলছে।


এ বি এম আশরাফ উদ্দিন নিজাজের সংশ্লিষ্ট এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘‘বেসরকারি মোবাইল কোম্পানিসমূহ সরকারকে রাজস্ব ফাঁকি দিচ্ছে কিনা তা বিটিআরসি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করে থাকে।’’

নাজিম উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘‘বিভিন্ন মোবাইল অপারেটদের মধ্যে সুষ্ঠু প্রতিযোগিতা বজায় রাখার জন্য দেশে মোবাইল ফোনের অনুমোদিত কলরেট প্রতি মিনিটে সর্বনিম্ম ২৫ পয়সা থেকে সর্বোচ্চ দুই টাকা নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন অপারেটরদের মধ্যে বর্তমানে গড় কলরেট ৮১ পয়সা প্রতিমিনিট চালু রয়েছে। বিটিরআরসি কস্ট মেডেলিং প্রকল্প বাস্তবায়ন হলে মোবাইল কল চার্জ কমবার সম্ভাবনা রয়েছে।’’

মোঃ সফিকুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘‘বিগত সরকারের সময় বৈধ পথে গড়ে প্রতিদিন ২ কোটি মিনিট আন্তর্জাতিক কল আদানপ্রদান হতো। বর্তমানে বৈধপথে গড়ে প্রতিদিন সাড়ে চার কোটি মিনিট কল আদানপ্রদান হচ্ছে। আগের চেয়ে বেশি কল বৈধ পথে আদানপ্রদান হওয়ায় বর্তমানে সরকারের রাজস্ব বেড়েছে।’’

একই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘বিগত ৩ বছরে অবৈধ ভিওআইপি কার্যক্রম প্রতিরোধে বিটিআরসি কর্তৃক অবৈধ স্থাপনায় ৮৭টি অভিযান পরিচালনা, ৯ লাখ ৭৫ হাজার ৭৯০ টি অবৈধ সিম সংযোগ বন্ধ করা, ৩৮টি মামলা দায়ের, ২১টি অপারেটরের লাইসেন্স বাতিল ও ৩০ হাজার ৭৮৯ আইপি এড্রেস বন্ধ করা হয়েছে।’’

সাধনা হালদারের তারকা চিহ্ণিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘‘মূহুর্তের মধ্যে প্রাপকের হাতে টাকা পৌছানোর অঙ্গিকারে ইলেট্রনিক মানি অর্ডার (ইএমও) সেবা চালু সরকারের একটি প্রশংসনীয় পদক্ষেপ। দেশের সব জিপিও, জেলা শহরের ডাকঘর, উপজেলা ডাকঘর, সাবপোস্ট অফিস, গুরুত্বপূর্ণ গ্রামীণ পোস্ট অফিসে এ সেবা চালু থাকবে। চাহিদার কথা বিবেচনা করে এ পোস্ট অফিসের সংখ্যা বাড়ানো হবে।’’

সাধনা হালদারের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘‘কেউ সদয় হয়ে জমি দান করলে আমরা সারাদেশে আরো ৯০০ পোস্ট অফিস স্থাপন করব। জমি কিনে পোস্ট অফিস স্থাপনের আর্থিক সামর্থ্য আমাদের নেই।’’

 

By A Web Design