হোমপেজ অর্থনীতি

অর্থনীতি

আসছে ন্যানো গাড়ি

২১ ফেব্রুয়ারি: আগামী মাসের শুরুতে বাংলাদেশের বাজারে আসছে ভারতের টাটা ন্যানো গাড়ি। ভারতের সবচেয়ে ছোট এবং কম দামি এ প্রাইভেট কারের বাংলাদেশি পরিবেশক নিটল গ্রুপ।

রয়টার্সের এক খবরে বলা হয়েছে, বাংলাদেশে এর দাম হতে পারে প্রায় ৫ লাখ টাকা। নিটল গ্রুপ প্রাথমিকভাবে প্রায় ২ হাজার ন্যানো গাড়ি আমদানি করতে যাচ্ছে।

ডিএসই: উত্থান দিয়ে শুরু পতন দিয়ে শেষ

২০ ফেব্রুয়ারি: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন দিয়ে দিনের লেনদেন শেষ হয়েছে। এ নিয়ে টানা তিন পতনের বৃত্তে রয়েছে দেশের পুঁজিবাজার। দিন শেষে সাধারণ মূল্যসূচক গত দিনের চেয়ে ৩০ পয়েন্ট কমে চার হাজার ১৮৩ পয়েন্ট দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২২৯ কোটি টাকা।

সোমবার ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। তবে সেই ধারা বেশিক্ষণ স্থায়ী হয়নি। লেনদেনের ১৫ মিনিটের মাথায় নিম্নমুখী হয় সূচক। এর পর কিছুটা ঘুরে দাঁড়ানোর প্রবণতা লক্ষ্য করা যায়। পনে ১২টার দিকে সূচক রোববারের বটম লাইন ক্রস করে। এর পর থেকে সূচকের নিম্নমুখী প্রবণতায় গোটা দিন চলে।

গত দুই সপ্তাহ ধরে ডিএসই’র সূচক ও লেনদেন ক্রমান্বয়ে বাড়ছে। রোববার বেশ কিছু গুজব ছড়ানোর ফলে বাজারে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। সোমবার বাজার নিম্নমুখী হলেও সূচকের পতন খুব বেশি ছিল না।

এদিকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বছর সমাপ্তিতে লভ্যাংশ ঘোষণা করছে। এর ফলে এই সব প্রতিষ্ঠানের শেয়ার ধরে রাখার নীতি গ্রহণ করেছেন নিয়োগকারীরা। এর প্রভাবে লেনদেন কম হচ্ছে। তবে বাজারের বর্তমান গতি প্রকৃতি লক্ষ্য করে বিশ্লেষকরা বলছেন এভাবে চললে স্থিতিশীলতার দিকে যাবে দেশের পুঁজিবাজার।

সোমবার ৭৫ হাজার ৬৫৪ হাওলায় হাতবদল হয়েছে পাঁচ কোটি ৪৪ লাখ ৯২ হাজার ৫০৭টি শেয়ার ও ইউনিট।

লেনদেন হওয়া ইস্যুর (কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড) মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১৩০টির ও অপরিবর্তিত রয়েছে ২৯টি।

টাকার অংকে লেনদেনের শীর্ষে রয়েছে - গ্রামীণফোন, বেক্সিমকো, কেয়া কসমেটিক, আরএন স্পিনিং, মার্কেন্টাইল ব্যাংক, জাহিন টেক্সটাইল, এসআইবিএল, সাউথইস্ট ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিটিক্যাল ও ইউনাইটেড এয়ারওয়েজ।

র‌্যাব কর্মকর্তারা আরো জানান, বিভিন্ন শহিদ মিনারে জনসাধারণের চলাচলের নিয়ন্ত্রিত এলাকায় সন্দেহজনক সব হোটেল, রেস্টহাউস/গেস্টহাউস, বস্তি ও অন্যান্য সন্দেহভাজন স্থানে রেইড/তল্লাশির মাধ্যমে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এ ছাড়া বিভিন্ন এলাকা থেকে শহিদ মিনারমুখী সড়কের মোড়গুলোতে চেকপোস্ট স্থাপনের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তি, ব্যাগ ও পুষ্পস্তবক তল্লাশির মাধ্যমে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হবে। শহিদ মিনারে আগত মহিলাদের প্রয়োজনে র‌্যাবের মহিলা সদস্য দ্বারা তল্লাশি করা হবে।

জ্বালানি তেলের দাম আবার বাড়তে যাচ্ছে

 
 


১৮ ফেব্রুয়ারি: আইএমএফ (ইন্টারন্যাশনাল মানিটরি ফান্ড) থেকে বহুল প্রত্যাশিত শত কোটি ডলারের ঋণ পাবার শর্ত হিসেবে আরেক দফা জ্বালানি তেলের দাম বাড়বে বলে বাংলাদেশে ব্যাংক সূত্র জানিয়েছে। আইএমএফের এ ঋণ শর্তের মধ্যে অন্যতম হচ্ছে আমদানিকৃত জ্বালানি তেলের ওপর ভর্তুকি ক্রমশ উঠিয়ে নেয়া। এছাড়া মূল্য সংযোজন কর আদায়ে নতুন আইন করতে হবে প্রতিষ্ঠানটির শর্ত অনুযায়ী।

সম্প্রসারিত ঋণ সুবিধার (এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি) আওতায় এক শ’ কোটি মার্কিন ডলারের এ ঋণের শর্তগুলো বাংলাদেশ পূরণ করলে আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে প্রস্তাবটি আইএমএফের অনুমোদন পাবে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, প্রস্তাবটি অনুমোদনের পর বাংলাদেশ সরকার তিন কিস্তিতে এ ঋণ পাবে। এর মধ্যে এপ্রিলের মধ্যে ঋণের এক-তৃতীয়াংশ অর্থ পাবার কথা রয়েছে।

শর্ত পূরণের অংশ হিসেবে এর আগে সরকার মুদ্রানীতি সংকোচনমুখী করেছে ও দফায় দফায় জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্র দাবি করেছে, আইএমএফ এপ্রিলের মধ্যে প্রথম কিস্তির অর্থ ছাড় করবে। এ ঋণ টাকার মূল্যমান বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব রাখবে। বাজারে ডলারের সরবরাহ বেড়ে গেলে ডলারের দাম কমে আসবে।

প্রসঙ্গত, গত ৭ থেকে ১৫ ফেব্রুয়ারি এ নয় দিন আইএমএফ প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেন। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর সঙ্গে বৈঠক শেষে প্রতিনিধি দল ফিরে গিয়ে একটি প্রতিবেদন তৈরি করে।

আইএমএফ প্রতিবেদনে বলা হয়েছে, ‘‘জ্বালানি আমদানিতে ভর্তুকির কারণে রাজস্ব খাতে যে চাপের সৃষ্টি হয়েছে, সে বিষয়টি সুরাহা করার দিকে দেশটিকে অধিক মনোযোগ দিতে হবে।’’

 

বঙ্গবন্ধুর ছবিসহ ৩টি নতুন নোট আসছে

১৯ ফেব্রুয়ারি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত ১০, ২০ ও ৫০ টাকার নতুন নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। নতুন এসব নোটে বঙ্গবন্ধুর ছবি ছাড়াও দেশের উল্লেখযোগ্য স্থাপনার ছবি রয়েছে।

ব্যাংকের মহাব্যবস্থাপক (গভর্নর সচিবালয়) এ এফ এম আসাদুজ্জামান জানান, সোমবার মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে নোটগুলো ছাড়া হবে।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের সব শাখা অফিস এবং সব ব্যাংকের শাখা থেকে এই নতুন নোট ছাড়া হবে বলে জানা গেছে।

এর আগে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ১০০, ৫০০ এবং ১০০০ টাকার নোট বাজারে ছাড়া হয়।

পুঁজিবাজারঃ সূচক কমলেও বেড়েছে লেনদেন

১৭ ফেব্রুয়ারি: টানা দ্বিতীয় দিনের মত সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হলেও দিন শেষ হয়েছে নিম্নমুখী প্রবণতায়। তবে সূচক কমলেও বেড়েছে লেনদেন। দিন শেষে সাধারণ মূল্যসূচক গতদিনের চেয়ে ৩০ পয়েন্টে কমে চার হাজার ২৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৭৩ কোটি টাকা। বুধবার লেনদেন হয়েছিল ২৫৩ কোটি টাকা।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত কয়েকদিন ধরে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) যৌথভাবে বাজার তদারকি শুরু করেছে। কোনো ব্রোকারেজ হাউসে অস্বাভাবিক লেনদেন হওয়া মাত্রই দুই সংস্থা যৌথভাবে পরিদর্শনে যাচ্ছে।

ইতিমধ্যে কয়েকটি ব্রোকারেজ হাউসের বিরুদ্ধে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে তদন্ত কমিটিও গঠন করেছে এসইসি। বিষয়টি বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে।

এ কারণে বেশ কয়েকদিন ধরেই লেনদেনের পরিমাণ বাড়ছে। একই সঙ্গে সূচকের ওঠানামাকেও স্বাভাবিক বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ৯৮ হাজার ৭৯৬ হাওলায় হাতবদল হয়েছে ছয় কোটি ৩৮ লাখ ৮৮০টি শেয়ার ও ইউনিট।

লেনদেন হওয়া ইস্যুর মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ১৩২টির ও অপরিবর্তিত রয়েছে ১৭টি।

টাকার অংকে লেনেদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো, গ্রামীণফোন, এনবিএল, সাউথইস্ট ব্যাংক, ইউসিবিএল, মার্কেন্টাইল ব্যাংক, এসআইবিএল, ইউনাইটেড এয়ারওয়েজ, আরএন স্পিনিংও ওয়ান ব্যাংক।

By A Web Design