হোমপেজ রাজশাহী শত বছরের বিদ্যালয়টিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি

শত বছরের বিদ্যালয়টিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি

আব্দুস সাত্তার,রাজশাহী (বিডিনিউজরুম ডটকম) - শত বছর পার করলেও বিদ্যালয়টিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি৷ ঝুঁকিপূর্ণ ৪ টি কাঁচা ঘরে চলে শিক্ষার্থীদের পাঠদান৷ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা সদর থেকে ৮ কিলোমিটার দূরে ঘনশ্যামপুর গ্রামে ১৯০৮ সালে ঘনশ্যামপুর প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয়৷ বিদ্যালয়ে বর্তমানে ২৬৬ জন ছাত্র-ছাত্রীকে পাঠদান করান মাত্র ৫ জন শিক্ষক৷ বিদ্যালয় স্থাপনের শুরুতেই এলাকাবাসীর সহায়তায় কাঁচা দেওয়ালের ৪ টি ঘর রয়েছে৷ যদিও পরবর্তীতে সরকারি সাহায্যে দুইটি পাকা ঘর নির্মাণ করা হয়৷ সরজমিনে গিয়ে দেখা যায়, দুইটি পাকা ঘরের একটিতে শিক্ষকদের বসার অফিস অন্যটিতে ক্লাশ নেওয়া হয়৷ বহু পুরাতন কাঁচা ঘরগুলোর উপরের টিন নষ্ট হয়ে বৃষ্টিতে ঘরের মধ্যে পানি বড়ে৷ দেওয়ালও ভেঙ্গে পড়ছে৷ তবুও বাধ্য হয়ে এ ভাঙ্গা ঘরেই শিক্ষার্থীদের পাঠদান করছে৷ শত বছরের বিদ্যালয়টিতে লেখাপড়ার মানও ভাল৷ ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষায় ১০০ ভাগ পাসের হার৷ ২০০৯ ও ২০১০ সালে ২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে৷

SchoolSchool

স্কুলের সহকারী শিক্ষক মোসাঃ আসিদা বেগম বলেন, শিক্ষার্থীদের বসার জন্য সরকারিভাবে পাকা ঘর নির্মাণ করা গেলে বিদ্যালয়ের সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হবে৷ আর এ পরিবেশের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার মান আরও বেড়ে যাবে৷ বিদ্যালয়ের চারপাশ্বর্ে সীমানা প্রাচীর না থাকার কারণে ছোট ছোট শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখা যায় না৷ মাঝে মধ্যে যেখান সেখান দিয়ে স্কুলে ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা দূর্ঘটনার শিকার হয় বলে অভিভাবকেরা জানিয়ে বলেন, জরুরী ভিত্তিতে বিদ্যালয়টির সীমানা প্রাচীর নির্মাণ করা প্রয়োজন৷ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই৷ পানি খাওয়ার জন্য শিক্ষার্থীরা ক্লাশ বাদ দিয়ে বাড়িতে ছুটে যায় অথবা ১ কিলোমিটার দূরে সেচের জন্য বসানো গভীর নলকূপের কাছে যেতে হয়৷ বারবার সরকারের কাছে আবেদন জানিয়েও বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে বিদ্যালয়ে নলকূপ আজও বসানো হয়নি৷ ঘনশ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ কাওসারউজ্জামান বলেন, বিদ্যালয়টিতে শূন্য পদে সহকারী শিক্ষকের পাশাপাশি দুইটি অনত্মতঃ চার রুম বিশিষ্ট ভবন নির্মাণ করা গেলে ঘনশ্যামপুর প্রাথমিক বিদ্যালয় মডেল হিসেবে রূপানত্মরিত হবে৷ 

 

By A Web Design