হোমপেজ ঢাকা

ঢাকা

পশু জবাই দেখে হার্ট অ্যাটকে মারা গেছে এক কিশোর

কোরবানির পশু জবাইয়ের দৃশ্য দেখে কুমিল্লায় ঈদের সকালে 'হার্ট অ্যাটাক' হয়ে মারা গেছে মো. আবদুর রহমান সাগর নামের এক কিশোর। সাগর (১৭) চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের গুর্নিশকরা গ্রামের মীর হোসেন মিরুর ছেলে।

তার খালাতো ভাই ও ঘটনার প্রত্যক্ষদর্শী মো. রাসেদ মোল্লা  জানান, সোমবার সকালে ঈদের নামাজের পর সাগর গ্রামের ভূঁইয়া বাড়িতে গরু জবাই দেখছিলো। পশুর রক্ত দেখে হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে।

সঙ্গে সঙ্গে তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক জানান, সাগর হার্ট অ্যাটকে মারা গেছে।

এ ঘটনায় সাগরের পরিবারের ঈদের আনন্দ মলিন হয়ে যায়। আশপাশের বাড়িতেও শোকের ছায়া নেমে আসে।

 

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

 

টাঙ্গাইল, ১৯ অক্টোবর: জেলার কালিহাতী উপজেলায় মহাসড়কে বুধবার ভোরে দুটি ট্রাকের সংঘর্ষের পর তা দেখতে জড়ো হওয়া লোকেদের ওপর একটি দূরপাল্লার বাস উঠে গেলে ৬ জন নিহত ও ৭ জন আহত হয়েছে।

 

ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক কালিহাতী উপজেল্লার সল্লা’র কাছে বিকল হয়ে গেলে শ্রমিকরা মেরামত কাজে ব্যস্ত ছিলেন, এসময় বুধবার ভোর সাড়ে ৫ টার দিকে অন্য একটি ট্রাক বিকল ট্রাকটিকে ধাক্কা দিলে প্রচন্ড শব্দ ও হইচইয়ে আশেপাশের লোকেরা এসে জড়ো হয়।

 

এসময় চট্টগ্রাম থেকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাস মহাসড়কের ওপর জড়ো হওয়া লোকেদের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন, হাসপাতালে নেয়ার পর মারা যান আরো ১ জন। আহত হয়েছেন ৭ জন। বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পন্ডিত বার্তা২৪ ডট কম’কে জানান, ‘‘ঢাকা থেকে পাবনা গামী বসুন্ধরা গ্রুপের পাইলিংয়ের সামগ্রী ভর্তি একটি ট্রাক বিকল হয়ে পড়ে। ট্রাকটি মেরামতের সময় অপর একটি ট্রাক এটির পেছনে লাগিয়ে দেয়। এ সময় ট্রাক মেরামতে ব্যস্ত হেলপার ট্রাকের নিচে আটকে পড়ে। তার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে তাকে উদ্ধার করতে। ইতোমধ্যে চট্টগ্রাম থেকে দিনাজপুরগামী শ্যামলী পরিবহনের একটি বাস ওই ট্রাকটিকে ধাক্কা দিলে ট্রাক ও বাস রাস্তার পাশে পড়ে যায়।’’
 
ওসি বলেন, ‘‘এতে ট্রাকটির হেলপারকে উদ্ধার তৎপরাতয় ব্যস্ত ও দর্শনার্থীর পাঁচজন ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় আরো সাত জন। হাসপাতালে নেওয়ার পর আরো একজনের মৃত্যু হয়। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সকাল দশটার সময়ও ট্রাকটির নিচে একজন চাপা পড়েছিল। পুলিশ, র‌্যাব, উপজেলা প্রশাসন র‌্যাকারের সাহায্যে ট্রাকের মালামাল নামিয়ে ট্রাকের নীচে চাপা চড়া ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।’’
 
নিহত ৫ জনের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হচ্ছেন শহর আলীর ছেলে বাবু (২৪), মৃত শুকুর আলীর ছেলে চান মিয়া (৪০), বানিজ প্রামানিকের ছেলে তুলা মিয়া (৪০), মৃত আবদুল খালেকের পুত্র মোস্তফা (৪৫) ও আবদুল হালিমের পুত্র আফসার (৩৮) । এদের সবার বাড়ি সল্লা’র চর পাড়ায় ।

বুড়িগঙ্গায় জাতীয় নৌকা বাইচ

বুড়িগঙ্গায় জাতীয় নৌকা বাইচ

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজরুম ডটকম) - বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ রোইং ফেডারেশনের আয়োজনে বুড়িগঙ্গা নদীতে সোমবার অনুষ্ঠিত হলো ৩৫তম জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতা।

পুরুষদের সাত মাঝি ইভেন্টে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা প্রথম, ঢাকা রোইং ক্লাব দ্বিতীয় এবং শুভাঢ্যা মুক্তিযোদ্ধা সংসদ তৃতীয় হয়েছে।

২৫ মাঝি কোষা নৌকা প্রতিযোগিতায় মুন্সিগঞ্জ জেলার লস্কর একতা প্রথম, মুন্সিগঞ্জ জেলার বুলেট-১ দ্বিতীয় এবং খুলনা জেলার মেঘদূত তৃতীয় হয়েছে।

আর ৫০ মাঝি কোষা নৌকা প্রতিযোগিতায় মুন্সিগঞ্জ জেলার তুফান প্রথম, একই জেলার সেলামতি এক্সপ্রেস দ্বিতীয় ও মওগ্রাম এক্সপ্রেস তৃতীয় হয়েছে।

মহিলাদের সাত মাঝি ইভেন্টে বাংলাদেশ আনসারের দুটি দল প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে। তৃতীয় হয়েছে জুরাইন জনতা ক্লাব।

বাংলাদেশ রোইং ফেডারেশনের সঙ্গে বাংলালিংকের পাঁচ বছরের চুক্তি হয়েছে। এবারের আসর চুক্তির দ্বিতীয় বছর।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল।

By A Web Design