হোমপেজ খুলনা

খুলনা

লালনের মহাপ্রয়াণ দিবস পালিত

 

কুষ্টিয়া, ১৯ অক্টোবর: আলোচনাসভা, লালন সঙ্গীত পরিবেশন ও বাউলদের মিলন মেলার মধ্য দিয়ে শুরু হওয়া চারদিনের বর্ণাঢ্য অনুষ্ঠান বাউল সাধক ফকির লালন শাহ’র ১২১তম মহাপ্রয়াণ দিবস শেষ হচ্ছে বুধবার।

 

গত ১ কার্ত্তিক সন্ধ্যায় কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালন আখড়ায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া এ লালন স্মরণ উৎসবে আজ রাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আ. মান্নান খান এ অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করার কথা রয়েছে।

 

এদিকে চারদিনের আনুষ্ঠানিকতা শেষ হলেও কুষ্টিয়া ছেউরিয়ার লালন আখড়ার পাশে কালী নদীর তীরের মাঠে মাসব্যাপী লালন মেলা চলবে বলে জানিয়েছে মেলা কর্তৃপক্ষ।

খুবি ভর্তি: আবেদন ফি জমা শেষ ২০ অক্টোবর

খুলনা, অক্টোবর ১৮ (বিডিনিউজরুম ডটকম)- খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির আবেদন ফি জমা দেওয়ার সময় তারিখ হচ্ছে ২০ অক্টোবর।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত আইটি কমিটি সাংবাদিকদের এ তথ্য দেয়।

আইটি কমিটি আরো জানায়, যারা ২০ অক্টোবরের মধ্যে আবেদন ফি জমা দেবে শুধু তারাই ২২ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য খুবির ওয়েব সাইটে www.ku.ac.bd/admission পাওয়া যাবে বলে কমিটি জানায়।

ইবি'র ভর্তি পরীক্ষা ১৯ নভেম্বর শুরু

ইসলামী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১৮ (বিডিনিউজরুম ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা শুরু হবে ১৯ নভেম্বর।

মঙ্গলবার কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এই তারিখ ঘোষণা করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ শাখা জানায়।

তথ্য, প্রকাশনা ও জনসংযোগ শাখার উপ-পরিচালক মো. গোলাম সাকলায়েন জানান, আগামী ১৯ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত প্রতিদিন চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রথম শিফ্ট, বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দ্বিতীয় শিফ্ট, দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত তৃতীয় শিফ্ট এবং বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত চতুর্থ শিফ্টে পরীক্ষা চলবে।

প্রথমদিন ১৯ নভেম্বর প্রথম শিফ্টে কোনো পরীক্ষা নেই। দ্বিতীয় শিফ্টে অনুষ্ঠিত হবে 'এ' ইউনিট, তৃতীয় শিফ্টে 'এইচ' ইউনিটের লোল নম্বর ১ থেকে ৫৭০০ এবং চতুর্থ শিফ্টে 'এইচ' ইউনিটের ৫৭০১ থেকে অবশিষ্ট রোলের পরীক্ষা।

২০ নভেম্বর প্রথম শিফ্টে অনুষ্ঠিত হবে 'জি' ইউনিটের ১ থেকে ৫৭০০, দ্বিতীয় শিফ্টে ৫৭০১ থেকে ১১৪০০ এবং তৃতীয় শিফ্টে ১১৪০১ থেকে অবশিষ্ট রোল নম্বরের পরীক্ষা। চতুর্থ শিফটে কোনো পরীক্ষা নেই।

২১ নভেম্বর প্রথম শিফ্টে 'ডি', দ্বিতীয় শিফ্টে 'ই' ইউনিটের ১ থেকে ৫৭০০, তৃতীয় শিফ্টে 'ই' ইউনিটের ৫৭০১ থেকে অবশিষ্ট রোল এবং চতুর্থ শিফ্টে 'এফ' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ।

২৩ নভেম্বর প্রথম শিফ্টে 'সি' ইউনিটের ১ থেকে ৫৭০০, দ্বিতীয় শিফটে ৫৭০১ থেকে ১১৪০০ এবং তৃতীয় শিফ্টে ১১৪০১ থেকে অবশিষ্ট রোল নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। চতুর্থ শিফ্টে কোনো পরীক্ষা নেই।

২৪ নভেম্বর প্রথম শিফ্টে 'বি' ইউনিটের ১ থেকে ৫৭০০, দ্বিতীয় শিফ্টে ৫৭০১ থেকে ১১৪০০, তৃতীয় শিফ্টে ১১৪০১ থেকে ১৭১০০ এবং চতুর্থ শিফ্টে ১৭১০১ থেকে বাকি রোল নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার হলে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের দুইটি কপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের মুল কপি (ফেরত যোগ্য) অবশ্যই সঙ্গে নিতে হবে।

গত ১০ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ভর্তি ফরম বিতরণ ও গ্রহণ করা হয়।

এবারে ১,৪৬৫ আসনের বিপরীতে ভর্তি যুদ্ধে অংশ নেবে ৭৯,০২২ জন।

By A Web Design